Thursday, May 14, 2026

বারাকপুরে বিজেপিতে বড়সড় ভাঙন! এবার অর্জুনের ছায়াসঙ্গী সহ ২৫০ কর্মী যোগ দিলেন তৃণমূলে

Date:

Share post:

অর্জুন সিংয়ের জন্য কেউ বারাকপুরে বিজেপি করতে চাইছে না। বারাকপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে। এবার দূরবিন দিয়ে বিজেপিকে কর্মী খুঁজতে হবে বারাকপুরে। অর্জুনের ছায়াসঙ্গী বিট্টু জয়সওয়াল রবিবার তাঁর সঙ্গীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এমনই মন্তব্য করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন হাজিনগরে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বিট্টু জয়সওয়ালের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিট্টুর সঙ্গে ২৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদানের মধ্যে দিয়ে বারাকপুরে গেরুয়া শিবিরের শক্তি তলানিতে গিয়ে ঠেকল।

হালিশহর, বীজপুরে বিজেপির অন্যতম নেতা ছিলেন বিট্টু। দলবল নিয়ে তিনি তৃণমূলে যোগ দেওয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় ধাক্কা। রবিবার সন্ধ্যায় হালিশহর হাজিনগর উৎসবের মঞ্চে বিজেপি ছেড়ে আসা কর্মীদের তৃণমূলে যোগদান করান স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, হালিশহরের তৃণমূল সভাপতি প্রবীর সরকার, পুরপারিষদ প্রণব লোহ-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাজিনগর অঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে বিট্টু জয়সওয়ালের। শুধু তাই নয়, বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। রাজ্যের বিরোধী দলনেতা সঙ্গেও তাঁর যথেষ্ট সখ্য ছিল। সাংগঠনিক দিক থেকে এই অঞ্চলে দলীয় কোনও কর্মসূচি নিতে গেলে বিজেপি নেতৃত্বকে তাঁর উপরেই ভরসা রাখতে হত। এদিন রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গে বিট্টু, রাকেশ সিং-সহ প্রায় ২৫০ জন তৃণমূলে যোগ দেন। বিট্টু বলেন, বর্তমান সাংসদ পার্থ ভৌমিক বারাকপুরকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সত্যিই আজ তাঁর নেতৃত্বে বারাকপুর অনেকটাই শান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের উন্নয়নমূলক কাজে আস্থা রেখেই তৃণমূলে যোগ দিয়েছি। বিধায়ক সুবোধ অধিকারী বলেন, বিট্টু-সহ প্রায় ২৫০ জন এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা তাঁদের গ্রহণ করেছি। দলীয় সংগঠন মজবুত করতে তাঁদের আমরা কাজে লাগাব।

আরও পড়ুন- ব্যর্থ বিএসএফ! মালদহের শুকদেবপুরে সীমান্ত পাহারা দিচ্ছে গ্রামবাসীরাই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...