Thursday, May 14, 2026

বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব, সুকান্তর স্বাস্থ্যভবন অভিযানে গরহাজির শুভেন্দু !

Date:

Share post:

সোমবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।অথচ সেই কর্মসূচিতে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। কেননা দিলীপ ঘোষকে সরিয়ে তাকে সামনের সারিতে এনেছিলেন শুভেন্দুই। এই ঘটনায় ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। দুদিন আগে শুভেন্দুও একই কর্মসূচি নিয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার এমন পৃথক কর্মসূচি কেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে।

সুকান্তের সাফাই, আগেরটা পরিষদীয় দলের কর্মসূচি ছিল। এ বার দলীয় সংগঠনের কর্মসূচি হল। লাগাতার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য প্রশাসনের উপর চাপ তৈরি করতে এই অভিযান বলে তিনি জানান।সোমবার সুকান্ত মজুমদার একই জায়গায় প্রতিবাদ করেন। সেখানে শুভেন্দু বা তাঁর অনুগামীরা কেউ ছিলেন না। শুভেন্দু বনাম সুকান্তর ঠান্ডা লড়াই রাজ্য রাজনীতিতে ফের সামনে এল। এর আগেও নানা বিষয়ে দুই নেতার আলাদা আলাদা অভিমত দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল বঙ্গ বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...