Wednesday, March 18, 2026

‘কেকেআর ধরে রাখার তেমন চেষ্টাই করেননি’, বিস্ফোরক শ্রেয়স

Date:

Share post:

২০২৫ মেগা নিলামের আগে শ্রেয়স আইয়রকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে পাঞ্জাব কিংস কেনে শ্রেয়স আইয়রকে। পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন তিনি। আর এরই ফাঁকে নিজের পুরোন দল কেকেআর নিয়ে মুখ খুললেন নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। জানালেন, তাঁকে ধরে রাখার তেমন চেষ্টাই করেননি কেকেআর কর্তৃপক্ষ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শ্রেয়স আইয়র বলেন, “ কেকেআর না রাখায় খুব হতাশ হয়েছিলাম। আমার সঙ্গে সেভাবে যোগাযোগই করা হয়নি। কী হচ্ছে বুঝতে পারছিলাম না। রিটেনশনের এক সপ্তাহ আগে যোগাযোগ করা হয়। বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা রয়েছে। তখন আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হত। মনে হয়েছিল, কপালে যা আছে তাই হবে ।“

এরপর শ্রেয়স জানান, কেকেআর কর্তৃপক্ষ পরের বছরের দল নিয়ে কোনও আলোচনাই করেননি তাঁর সঙ্গে? শ্রেয়স বলেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার পর কিছু আলোচনা হয়েছিল ঠিকই। কিন্তু পরের কয়েক মাস আর কোনও কথা হয়নি। কাদের ধরে রাখা হবে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। দলের তরফে তেমন কোনও উদ্যোগ দেখিনি। সব মিলিয়ে বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।“ এরপর তিনি আরও বলেন, “ যোগাযোগের অভাবে অন্য রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন উভয়পক্ষ যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলা যায়, একটা দীর্ঘ অচলাবস্থার সংক্ষিপ্ত সমাপ্তি।“

আরও পড়ুন- প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...