Friday, June 5, 2026

নলহাটিতে শুরু জঙ্গলমহল উৎসব, মুখ্যমন্ত্রীর প্রশংসায় অনুব্রত-কাজল

Date:

Share post:

নলহাটিতে জঙ্গলমহল উৎসব শুরু। দু’দিন চলবে। সোমবার উৎসবের সূচনা করেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলাশাসক বিধান রায়, বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিংহ প্রমুখ।

জঙ্গলমহল উৎসব নিয়ে অনুব্রত বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় একের পর এক প্রকল্পের সূচনা করেছেন। তার অন্যতম জয় জোহার। এর আওতায় তাঁরা প্রত্যেক মাসে পেনশন পান। ওঁরা আর্থিক নিশ্চয়তা পেয়েছেন। কাজল বলেন, পূর্বতন বাম সরকার জঙ্গলমহলে যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছিল সেখান থেকে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মানুষদের দুঃখের দিন শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে হাসতে শিখিয়েছেন। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সর্বক্ষেত্রেই জঙ্গলমহল উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

আরও পড়ুন- ভিড়-ঠেলাঠেলি রুখতে পদক্ষেপ! নয়া নিয়ম চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...