Wednesday, April 22, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু , বিস্ফোরক সঞ্জুর বাবা

Date:

Share post:

বিস্ফোরক সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ। সম্প্রতি ঘোষণা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল। সেই দলে সুযোগ পাননি সঞ্জু। দলে রয়েছেন কে এল রাহুল এবং ঋষভ পন্থ। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরের পছন্দ ছিল সঞ্জু। কিন্তু নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা চাননি। তাঁরা ঋষভ পন্থকে চেয়েছিলেন। আর শেষমেশ তাই হয়। দলে সুযোগ পান পন্থ। আর এই নিয়ে এবার মুখ খুললেন সঞ্জুর বাবা বিশ্বনাথ। সঞ্জুর বাদ পড়া নিয়ে রোহিত বা আগারকার নয়, সঞ্জুর বাবা বিশ্বনাথ দোষ দিচ্ছেন কেরল ক্রিকেট সংস্থাকে । ধারাবাহিক ভাবে রান করা সঞ্জুর বাদ পড়া মেনে নিতে পারছেন না বাবা।

এই নিয়ে তিনি বলেন, “ কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তা আমার ছেলেকে পছন্দ করে না। এর আগে কখনও সংস্থার বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু এবারের ঘটনাটা সত্যিই খুব বড়। সঞ্জু একা ওই ক্যাম্পে যায়নি এমনটা নয়, অনেকেই যায়নি। তাদের খেলতে দেওয়া হয়েছে।“ তিনি আরও বলেন, “জয়েশ জর্জ (কেসিএ সভাপতি) বা বিনোদ কুমার (কেসিএ সচিব) নন, কিছু কর্তা আছেন যাঁরা সব কিছুকে বিষাক্ত করে দেন। আমরা খেলোয়াড়, খেলা নিয়ে ব্যবসা করার ইচ্ছা নেই। শুধু চাই আমার ছেলেকে খেলার সুযোগটা দেওয়া হোক। কোনও ভুল হলে সেটা নিয়ে আলোচনা হতেই পারে।”

বিজয় হজারে ট্রফির আগে একটি ক্যাম্প করেছিল কেরল ক্রিকেট সংস্থা। সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। তাঁর বাবা ওই ক্যাম্পের কথাই উল্লেখ করেছেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ সুযোগ পেয়েছেন সঞ্জু।

আরও পড়ুন- ফের বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে, রোহিতদের জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম, অভিযোগ পিসিবির

Related articles

বকেয়া ছয় মাসের ভাড়া! দেনার দায়ে বন্ধ বিরাটের রেস্তোরাঁ

আইপিএলের মধ্যেই জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার বন্ধ হল কোহলির রেস্তোরাঁও...

রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘এ দিদি’ মন্তব্য শাহের! কড়া জবাব অভিষেকের

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ইডি বনাম আইপ্যাক মামলায় তদন্তকারী সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের

বাংলায় প্রথম দফা নির্বাচনের আগের দিন ইডি বনাম আইপ্যাক (ED vs IPAC) মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে (Supreme Court)...

গণতন্ত্র রক্ষায় কঠিন লড়াই, বাঘিনীর মতো লড়ছেন মমতা: তৃণমূল সভানেত্রীকে পূর্ণ সমর্থন কেজরি-উদ্ধবের

সারা ভারতে বিজেপিকে একমাত্র রুখতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)- সে কথা স্বীকার করেন অন্যান্য বিজেপি-বিরোধী...