Monday, March 30, 2026

ফের প্রচারে গৌতম আদানি, এবার মহাকুম্ভে ‘স্নান’ সেরে

Date:

Share post:

মহা কুম্ভে দুদিন আগেই উত্তাপ ছড়িয়েছিল আগুন লাগার ঘটনা। মঙ্গলবার ফের উত্তাপ ছড়ালো শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) প্রবেশে। কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষপাতিত্বের সুযোগে ভারতের শিল্পমহলে শিরোনামে উঠে এসেছেন গৌতম। তবে সুনামের থেকে অভিযোগে দুষ্ট হয়ে বেশি শিরোনামে এসেছেন। এবার প্রয়াগরাজে (Prayagraj) মহা কুম্ভে ‘পুণ্যস্নান’ উৎসবে যোগ দিয়ে শিরোনামে আসার চেষ্টা করলেন।

মঙ্গলবার প্রয়াগরাজে সপরিবারে যান গৌতম আদানি। স্ত্রী তথা আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রীতি আদানি, ছেলে করণ আদানিকে নিয়ে ত্রিবেণী (Tribeni) সঙ্গমে পুজো দেন। তবে পুণ্যার্থীরা যেভাবে পবিত্র গঙ্গায় মাথা ডুবিয়ে মহা কুম্ভ (Maha Kumbh) থেকে পুণ্য অর্জনের আশা করেন, তা গৌতমের ক্ষেত্রে দেখা যায়নি। ভিআইপি-দের পুজো দেওয়ার জন্য তৈরি বিশেষ সেতুর উপর গঙ্গা পুজো সারেন গৌতম আদানি।

যোগীরাজ্যে মহাকুম্ভের পুণ্যার্থীদের যেমন খোলা আকাশের নিচে শুতে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তেমনই ভিআইপিদের জন্য জমকালো ‘পুণ্যস্নানের’ও ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা দেখে অত্যন্ত খুশি গৌতম আদানি (Gautam Adani)। এমনকি এবার উত্তরপ্রদেশে (Uttarpradesh) বিনিয়োগেরও ঘোষণা করে দিলেন মহা কুম্ভের প্রাঙ্গন থেকেই। যদিও মহা কুম্ভে না এসে যে ঘোষণা করতেন না, এমনটাও নয়।

Related articles

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...