Sunday, May 31, 2026

CBI তদন্তে সন্তুষ্ট নয়: সুপ্রিম কোর্টে আর জি করের মৃতার পরিবার, বুধে শুনানি

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (R G Kar Madical College And Hospital) কর্মরত তরুণী চিকিৎসক-চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনে শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই। সোমবারই তার আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত (Sealdah Court)। কিন্তু CBI-এর তদন্তে সন্তুষ্ট নন মৃতার বাবা-মা। আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁরা। বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সেই মামলার শুনানি।

দোষীর সর্বোচ্চ সাজার দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এই আবহে আর জি করের নির্যাতিতার বাবা- মা সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করে আরও তদন্ত দাবি করেছেন। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় একা এই ঘটনায় যুক্ত নন। আরও কেউ কেউ এই নৃশংস ঘটনার নেপথ্যে আছেন। এই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি করের মৃতার বাবা-মা।

অভয়ার বাবার আশা, সুপ্রিম কোর্টই তাঁদের সঠিক রাস্তা দেখাবে। নতুন করে তদন্ত চাওয়া হয়নি। আরও তদন্ত চাওয়া হয়েছে, দাবি করেছেন তিনি । পর্দার পিছনে যাঁরা লুকিয়ে আছেন, তাঁদের খুঁজে বার করা হোক- সেই জন্যই শীর্ষ আদালতে মামলা, দাবি করেছেন নির্যাতিতার বাবা। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির কথা।

আরও পড়ুন- বাঘাযতীনের পর কামারহাটি! হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...