Thursday, May 14, 2026

ঝুলে থাকা কয়েক লক্ষ মামলার নিষ্পত্তিতে অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Date:

Share post:

লক্ষ লক্ষ মামলা ঝুলে রয়েছে, এবার দ্রুত নিষ্পত্তি করতে নজিরবিহীন পদক্ষেপের উদ্যোগ নিল সুপ্রিম কোর্ট(supreme court)। হাইকোর্টগুলিতে ঝুলে রয়েছে অগুনতি মামলা। সেগুলির নিষ্পত্তিতে এবার অস্থায়ী নিয়োগ করা হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

বিচারপতি এবং বিচারবিভাগের কর্মী সংকটের জেরে বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন হাই কোর্টে(highcourt) হাজার হাজার মামলা ঝুলে রয়েছে তার মধ্যে রয়েছে ফৌজদারি মামলাও। সুপ্রিম কোর্ট মনে করেছে, এবার অন্তত ফৌজদারি মামলাগুলির দ্রুত নিষ্পত্তি দরকার। শীর্ষ আদালত জানিয়েছে, এই মুহূর্তে দেশের হাই কোর্টে ৩৫ বছরের পুরনো মামলাও ঝুলে রয়েছে। বিভিন্ন রাজ্যের হাইকোর্টে প্রায় কয়েকলক্ষ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তাই ২২৪-এ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট অ্যাড হোক বিচারপতি(judge) নিয়োগ করতে পারে। মূলত ফৌজদারি মামলার নিস্পত্তির লক্ষ্যেই অস্থায়ী বিচারপতি নিয়োগ হবে।

সুবিচারের অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ রয়েছেন। শীর্ষ আদালত জানিয়েছে, ২২৪-এ ধারা অনুসারে বিচারপতি নিয়োগের মানে এই নয় যে স্থায়ী বিচারপতি নিয়োগ সম্ভব নয়। তবে বর্তমানে মামলার বোঝা কমাতে অস্থায়ী নিয়োগও দরকার। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, কোন কোন হাইকোর্টগুলিতে কত মামলা ঝুলে রয়েছে, এলাহাবাদ হাইকোর্টে ৬৩ হাজার, পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে ২১ হাজার, পাটনা, কর্ণাটক হাইকোর্টে ২০ হাজার।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...