Thursday, June 4, 2026

আর জি করে মৃতার পরিবারের মামলা: সুপ্রিম শুনানি ২৯ জানুয়ারি

Date:

Share post:

আলাদাভাবে আর জি করের মৃতার পরিবারের মামলা শুনল না শীর্ষ আদালত। ২৯ জানুয়ারি মূল মামলার শুনানির দিনই তাঁদের মামলাও শোনা হবে বলে জানানো হল প্রধানবিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjiv Khanna) ডিভিশন বেঞ্চের তরফে। সোমবার শিয়ালদহ আদালতের (Sealdah Court) সাজা ঘোষণা হওয়ার পরই ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ মৃতার পরিবার। মঙ্গলবার তাঁদের আবেদন গৃহিত হয়ে বুধবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়। তবে প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ আলাদাভাবে এই মামলা শুনলেন না বুধবার। ২৯ জানুয়ারি সামগ্রিক শুনানির দিন শোনা হবে তাঁদের আবেদনও।

আর জি কর নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় (suo moto case) ডিসেম্বরে মাসখানেকের মধ্যে মামলার সমাপ্তির ইঙ্গিত দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মধ্যেই শিয়ালদহ আদালতে মামলার রায় শোনানোর পরে ফের নিজেদের বক্তব্য জানানোর আবেদন জানায় মৃতার পরিবার। সেই আবেদনের প্রেক্ষিতে বুধবার শীর্ষ আদালতে ৪২ নম্বরে তালিকাভুক্ত হয় এই মামলা। প্রধানবিচারপতি (CJI) জানান, প্রতিদিন ২০টি করে মামলা শোনা হয়। সেগুলি মূলত নতুনভাবে তালিকাভুক্ত (listing) হওয়া মামলাই শোনা হয়।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna), বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, মৃতার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী ইতিমধ্যেই তিনটি আবেদন করে ফেলেছেন। নিজেদের অতিরিক্ত তথ্যপ্রমাণ পেশের (additional documents) জন্য তাঁরা আবেদন করেছেন। সেই সঙ্গে দুটি নির্দেশের আবেদনও রয়েছে। আগামী বুধবার মূল মামলার সঙ্গেই সেটি শোনা হবে বলে জানায় আদালত।

Related articles

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...