Thursday, May 14, 2026

ইটের রাস্তায় মুখ থেঁতলানো দেহ! জয়নগরে মহিলার পরিচয় খুঁজছে পুলিশ

Date:

Share post:

রাস্তার উপর এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে (Jaynagar)। মঙ্গলবার রাতে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তিনি স্থানীয় কেউ না হওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station)।

জয়নগরের বকুলতলা থানা (Bakultala police station) এলাকার রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক (toto driver)। তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে পুলিশকে খবর দেন। পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত (women death) বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার মুখের এক দিক থেঁতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল। কীভাবে ওই মহিলা ওই এলাকায় পৌঁছালেন খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...