Tuesday, June 23, 2026

বিসিসিআই-এর নতুন নির্দেশিকা ঠিক নয়, মুখ খুললেন বাটলার

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে ইংল্যান্ড। তার আগে সাংবাদিক বৈঠকে বিসিসিআই-এর নতুন নির্দেশিকা নিয়ে মুখ খুলেছেন বাটলার। বোর্ডের নতুন নিয়মে ৪৫ দিনের বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে দু’সপ্তাহের বেশি থাকতে পারবে না পরিবার। ক্রিকেটারদের সঙ্গী এবং সন্তানদের একবারই বিদেশ সফরে নিয়ে যাওয়া যাবে। গেলেও দু’সপ্তাহের বেশি থাকতে পারবেন না তারা। এই সময়ের সব খরচ বোর্ড দেবে। যদি কোনও কারণে কেউ বেশি দিন থাকেন, তা হলে সেই খরচ ক্রিকেটারকে দিতে হবে। কোচ, অধিনায়ক এবং ম্যানেজারদের ঠিক করে দেওয়া দিনেই শুধুমাত্র পরিবারের লোকজন আসতে পারবেন। ব্যতিক্রম হলে আগে থেকে জানাতে হবে। ক্রিকেটারদের পরিবার বাদ দিয়ে অন্য কাউকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেবে না বোর্ড। এই নিয়ম ঠিক নয় বলে মনে করেন বাটলার(Jos Buttler)।

ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ক্রিকেটারদের মানসিক সুস্থতার জন্য পরিবারের কাছে থাকা জরুরি। তিনি বলেন, আমার মনে হয় এই আধুনিক যুগে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারকেও যেতে দেওয়া উচিত। সারা বছর ধরে ক্রিকেটের কোনও না কোনও টুর্নামেন্ট থাকে। ফলে সারা বছরই বাড়ির বাইরে থাকতে হয় ক্রিকেটারদের। বিশেষ করে কোভিডের পর থেকে মানসিক স্বাস্থ্যের বিষয়টা খুব জরুরি। পরিবার সঙ্গে থাকলে খেলা খারাপ হয় না। আমার মনে হয়, উল্টে ক্রিকেটাররা আরও খোশ মেজাজে থাকতে পারে।পরিবার সঙ্গে থাকলেও পেশাদার ক্রিকেটাররা পরিবার ও খেলার মধ্যে ভারসাম্য রাখতে পারেন বলেই মনে করেন বাটলার।

তিনি বলেন, এটা কোনও সমস্যা নয়। আমার মতে, পরিবার ও খেলার মধ্যে ভারসাম্য রাখতে সমস্যা হওয়া উচিত নয়। এখন সকলেই পেশাদার ক্রিকেটার (professional cricketer)। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কঠোর অনুশীলন করতে কারও সমস্যা হওয়া উচিত নয়। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে টি-টোয়েন্টি খেললে এক দিনের ক্রিকেটের প্রস্তুতিতে কোনও সমস্যা হবে না বলেই মনে করেন বাটলার। তিনি বলেন, আমাদের টি-টোয়েন্টি ও এক দিনের দল প্রায় এক। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও(champions trophy) ওরা খেলবে। পাঁচটা টি-টোয়েন্টির পর তো তিনটে এক দিনের ম্যাচও খেলব। সবই তো সাদা বলের ক্রিকেট। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে কোনও সমস্যা হবে না।

প্রসঙ্গত, আরও একবার ইডেনে( eden gardens) খেলতে নামবেন গতবার কলকাতা নাইট রাইডার্সে খেলা ফিল সল্ট। জোফ্রা আর্চারও রয়েছেন দলে। তবে বাটলার হয়তো ওপেন করবেন না। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক। ইংল্যান্ডের দলের ১১ জন ক্রিকেটার হলেন— বেন ডাকেট, ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...