Saturday, March 14, 2026

মিথ্যে ফায়ার অ্যালার্ম! পালাতে গিয়ে মহারাষ্ট্রে রেলে কাটা পড়ে মৃত যাত্রীরা

Date:

Share post:

দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা বেজে উঠল ফায়ার অ্যালার্ম (fire alarm)। তাই শুনে পালাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল অন্তত ছয় রেলযাত্রীর। মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁও-এ। এই ঘটনায় রেলের অব্যবস্থা ও অপারদর্শিতা আবার স্পষ্ট হয়ে উঠেছে। ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী।

বুধবার দুপুরে জলগাঁও-এর পারান্ডা স্টেশনে দাঁড়িয়ে ছিল পুষ্পক এক্সপ্রেস (Pushpak Express)। সেই সময় আচমকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে বলে অভিযোগ। ট্রেনে আগুন লেগেছে বলে যাত্রীরা ভয়ে ট্রেনের দুদিক দিয়ে নামতে থাকেন। সেই সময় পাশের লাইন দিয়ে কর্ণাটক এক্সপ্রেস (Karnataka Express) যাচ্ছিল। সেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ছয় জনের। রেললাইনের উপর যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহ ও দেহাংশ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। সেই সঙ্গে কর্ণাটক এক্সপ্রেস এসে পড়ায় অনেকে উল্টোদিকে ঝাঁপ দিয়ে বাঁচারও চেষ্টা করেন। গোটা ঘটনায় (rail acident) আহত অন্তত ৩০-৪০ জন।

রেল সূত্রে দাবি, ওই লাইনে মেরামতির কাজের জন্য সতর্কতামূলক সাইরেন (siren) বাজানো হয়। সেই সঙ্গে পুষ্পক এক্সপ্রেস পারান্ডা স্টেশনে (Paranda station) আচমকা ব্রেক কষায় আগুনের ফুলকি ছিটে বেরোয় রেলের চাকা থেকে। দুটি বিষয় মিলিয়েই আতঙ্কিত রেলযাত্রীরা ট্রেন থেকে পালানোর চেষ্টা করেন প্রাণ ভয়ে। স্বাভাবিকভাবেই রেলের এক একটি দফতরের মধ্যে যোগাযোগ নেই বলেই অভিযোগ তোলেন যাত্রীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রওনা দেন। শুরু হয় উদ্ধারকাজ।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...