Saturday, June 6, 2026

সামাজিক অনুষ্ঠান মঞ্চে অশালীন আচরণ! জেলা নেতৃত্বকে নারায়ণের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ ক্ষুব্ধ দলনেত্রীর

Date:

Share post:

সামাজিক অনুষ্ঠান মঞ্চে অশালীন আচরণ! অভিযোগে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর (Narayan Goswami) বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। জানান, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
আরও খবর: অনুপ্রবেশকারীদের গুলি করা হবে! বক্সার জঙ্গলে এয়ারফোর্সের নোটিশ নিয়ে কড়া বার্তা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) হয়। সেখানে দেখা যায়, উপস্থিত বিধায়ক নারায়ণ গোস্বামী মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তি করছেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশালীন আচরণ করেন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রতি বৈঠকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী। তৈরি হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। শৃঙ্খলা না মানলে, বা এমন কোনও কাজ যা করলে দল অস্বস্তিতে পড়ে, ভাবমূর্তি নষ্ট হয়, তা হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। দলের প্রত্যেক নেতা, কর্মী থেকে জন প্রতিনিধিদের একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন মমতা। নারায়ণের বিষয়টি জানতে পেরে চরম ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। তাঁর নির্দেশে বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে জেলা নেতৃত্ব। কী পদক্ষেপ করা হবে তা জেলা নেতৃত্ব দেখছেন বলে জানান জয়প্রকাশ (Jayprakash Majumder)।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...