Thursday, May 14, 2026

বারাকপুর গুলিকাণ্ডে গ্রেফতার ৩, টাকা নিয়ে গন্ডগোলের জেরে খুন কিনা তদন্তে পুলিশ

Date:

Share post:

বারাকপুরে পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) অফিসের কাছে পাইপ রোডের গুলি চলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়। ধৃতরা হলেন শেখ কাউসার (আরিয়ান), কুলদীপ দাস (চুয়া) এবং দীপক বাল্মীকি।

বুধবার দুপুরে অভিযুক্ত তিন ব্যক্তি মোটরবাইকে চেপে বারাকপুরের চিড়িয়ামোড়ের পাইপ রোডে বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিত্যক্ত একটি অফিসে পৌঁছন। সেখানে ডাকা হয় মহম্মদ ইমদাদ নামে স্থানীয় এক যুবককে। এরপরই শুরু হয় বচসা। টাকা পয়সা নিয়ে গোলমালের জেরেই ২৭ বছরের ইমদাদকে গুলি করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুপুরের ওই ঘটনার পর বুধবার রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে বারাকপুর থানার পুলিশ।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...