Tuesday, June 23, 2026

টাকা নয়, সইফের কাছ থেকে অন্য উপহার চাই অটোচালক ভজনের

Date:

Share post:

১৫ জানুয়ারি গভীর রাতে নিজের বাড়িতে আক্রান্ত সইফ আল খানকে (Saif Ali Khan) অটো করে লীলাবতী হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন ভজন সিং (Bhajan Singh)। সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় প্রাণে বেঁচে গেছেন শর্মিলা পুত্র। এর জন্য সোশ্যাল মিডিয়ায় কৃতিত্ব দিয়েছে গভীর রাতে সাহায্যকারী অটোচালককে। অভিনেতা নিজেও একটু সুস্থ হতেই তাঁকে হাসপাতালে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন বলে খবর। গায়ক মিকা সিং (Mikka Singh) ভজনকে ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করেছেন। কিন্তু যার জন্য এত কিছু, তিনি বলছেন টাকা বা অন্য কিছুর উপর তাঁর লোভ নেই বরং রয়েছে দুটো বিশেষ ইচ্ছে। সেই স্বপ্ন যদি পূরণ হয় তাহলে তিনি সবথেকে বেশি খুশি হবেন।

সমাজমাধ্যমের পাতায় হঠাৎ করেই শিরোনামে এসে গেছেন ভজন সিং। সইফ আলি খান সুস্থ হয়ে উঠেছেন, এ খবরে তিনি অত্যন্ত খুশি। তাকে ধন্যবাদ জানিয়েছেন সারা আলি খান এবং শর্মিলা ঠাকুর। এত বড় বড় তারকাদের সঙ্গে দেখা করতে পেরে মনে মনে যথেষ্ট আনন্দ পেয়েছেন অটোরিকশাচালক। কিন্তু তার দুটো সুপ্ত বাসনা আছে। এক, তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করতে চান। সিনেমায় সুযোগ হলে তো কোন কথাই নেই কিন্তু যদি অন্য কোনও মাধ্যমে অভিনয়ের সুযোগ থাকে তাহলেও হবে। এটা ছিল প্রথম ইচ্ছে। তাহলে দ্বিতীয়টি কী? ভজন জানিয়েছেন, তিনি মুম্বইয়ের ভাড়া থাকেন এবং ভাড়ার অটোরিকশা চালান। এরকম আর্থিক পরিস্থিতিতে যদি অভিনেতা সইফ তাঁকে যদি একটি অটোরিকশা উপহার দেন তাহলে তিনি নিজের মতো করে সেটা চালিয়ে উপার্জন করতে পারেন। যদিও অভিনেতার সঙ্গে ভজনের এই নিয়ে কোনও কথা হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...