Wednesday, May 13, 2026

কমলো আমূল দুধের দাম, একনজরে দেখে নিন তালিকা

Date:

Share post:

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবার দুধের (Milk) দাম কমাল আমূল (Amul)। ৩ ধরনের দুধের প্রতি লিটারে ১ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেছে সংস্থা। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

গুজরাট মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) আমূল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশালের প্যাকেটের দাম কমাচ্ছে। প্রতি লিটারে ১ টাকা দাম কমানো হবে।

  • আমূল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, হচ্ছে ৬৫ টাকা।
  • আমূল টি স্পেশালের দাম ৬২ টাকা থেকে কমে হচ্ছে ৬১ টাকা।
  • আমূল তাজা দাম ৫৪ টাকার বদলে হচ্ছে ৫৩ টাকা।

কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। শুক্রবার দাম কমানোর ঘোষণা করেছেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজমেন্ট ডিরেক্টর জয়েন মেহতা।

সংস্থা এই দাম কমালোর সিদ্ধান্তের কারণ না দিলেও, বাজার বিশেষজ্ঞরা দাবি, বাজারের ক্রমাগত প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত। আমূলের (Amul) এই সিদ্ধান্তে মধ্যবিত্তের মুখে হাসি।

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...