Friday, June 26, 2026

কোনওভাবেই যাত্রী হয়রানি বরদাস্ত নয়, নির্দেশ পরিবহন মন্ত্রীর

Date:

Share post:

রাস্তায় কোনওভাবেই যাত্রী হয়রানি(HJARASSMENT) বরদাস্ত করা হবে না। এই নিয়ে পরিবহন দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। সেই মতোই বাস সার্ভিস বাড়ানোর জন্য ডিপো ম্যানেজার , ট্রাফিক ম্যানেজার সহ ডব্লিউবিটিসি, সিএটিসি, সিটিসি, সার্ফেসের আধিকারিকদের নিয়ে শুক্রবার ময়দান টেন্টে বৈঠক করলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন। এদিনের বৈঠকে মূলত কিভাবে বাসের ট্রিপ আরও বাড়ানো যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও শহর কলকাতায়(KOLKATA) দেখা যায় অনেক সময় রেষারেষি করার জন্য নির্ধারিত বাসস্টপেও বাস দাঁড়ায় না। সে ক্ষেত্রে প্রত্যেকটি স্টপেজে থেকে যাত্রী তুলতে হবে বলে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনওভাবেই রেষারেষি করে চলা যাবে না। বাসের গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। শহরে অযাচিত দুর্ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন পরিবহন মন্ত্রী(TRANSPORT MINISTER)।

অনেক সময় অভিযোগ ওঠে কন্ডাক্টর বা চালকরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। বৈঠকে জানানো হয়েছে, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। মেট্রো লাইনগুলোকে লক্ষ্য রেখে বাসের অ্যালাইনমেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বলা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে বাস সার্ভিসকে হতে হবে যাত্রীকেন্দ্রিক। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা দিতে হবে। এছাড়াও ড্রাইভার ও কন্ডাক্টরদের নিয়ে কাউন্সেলিং করার জন্য বৈঠক করার নির্দেশও দেওয়া হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...