Thursday, June 25, 2026

খো খো বিশ্বকাপ জিতে বাড়ি ফিরলেন সুমন বর্মন, জানালেন আগামী লক্ষ্যের কথা

Date:

Share post:

খো খো বিশ্বকাপ জয় করে ঘরে ফিরলেন বাংলার সুমন বর্মন। ফুল মালা বাজনায় সুমনকে বরন করল এলাকাবাসী। চুঁচুড়া মিলন পল্লীর দিন মজুরের ছেলে সুমন বিশ্বকাপ জিতেছে। খুশি পরিবার প্রতিবেশীরা। কষ্ট করে সুমনকে বড় করেছে মা বাবা। এবার তাদের কষ্ট লাঘব করতে একটা চাকরি চায় সুমন। পাশাপাশি জানালেন খো খো নিয়ে অনেক দূর এগোতে চান তিনি।

১৩-১৯ জানুয়ারী দিল্লীর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল প্রথম খো খো বিশ্বকাপের আসর। পুরুষ বিভাগে ২০ দেশ মহিলাদের ১৯ দেশ অংশ নেয়। ভারতের পুরুষ ও মহিলা দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বাংলা থেকে খো খো বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পান হুগলি মিলন পল্লীর সুমন বর্মন । ফাইনালে তার পারফরম্যান্স ভালো ছিল। তার পাড়ার ক্লাব বাঘাযতিন মাঠে জায়ান্ট স্ক্রিন বসিয়ে খেলা দেখে বন্ধু প্রতিবেশীরা।

একটা দশ ফুট বাই দশ ফুট ঘরে পাঁচ জনের পরিবার সুমনদের। ছেলেকে ঠিকমত খেতে দিতে পারেননি। সেই ছেলেই বিশ্বকাপ জিতে ফিরেছে। খুশি বাবা মা। খো খো কে নিয়ে আরো এগোতে বিশ্বকাপ জয়ী সুমন। তবে পাশাপাশি চায় একটা চাকরি। কারণ পরিবারের দাঁড়াতে আর কোন উপায় নেই বিশ্বকাপজয়ী সুমনের কাছে।

আরও পড়ুন- ঘোষণা আইসিসি ২০২৪ একদিনের ক্রিকেটের সেরা একাদশ, নেই কোন ভারতীয় ক্রিকেটার

 

 

 

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...