Friday, June 26, 2026

কেজরি প্রশাসনকে নিন্দার জবাব, আপ ‘বেইমান’ তালিকায় রাহুল!

Date:

Share post:

আপের (AAP) হাত ধরে দিল্লিতে একাধিক নির্বাচন পার করেছে কংগ্রেস। শিলা দিক্ষিত জমানার অবসানে দিল্লিতে মাথা তুলে দাঁড়াতে না পারা কংগ্রেসকে লোকসভা নির্বাচনেও (Loksabha Election 2024) সাহারা যুগিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। বিধানসভা নির্বাচনের আগে সেই কৃতজ্ঞতা ভুলে যেভাবে কাদা ছোঁড়ার কাজ শুরু করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi), এবার তার জবাব দেওয়া শুরু করল আম আদমি পার্টি (AAP)।

নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রথম প্রচারেই আপ আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) মিথ্যেবাদী বলে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। রাহুলের সেই দাবিকেই পাল্টা ফিরিয়ে দিল আপ (AAP)। দিল্লির জন্য সেরা বেইমান বেছে নেওয়া হল দলের তরফে। ছবি দিয়ে প্রকাশিত সেই তালিকায় তিন নম্বরেই রাহুল গান্ধী (Rahul Gandhi)। যে কংগ্রেসের আসন সমঝোতা মানতে গিয়ে লোকসভা নির্বাচনে দিল্লিতে কার্যত বিজেপিকে জয়ের অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, সেই কংগ্রেসই বিধানসভায় আসন সমঝোতায় আপের অস্বীকারকে কার্যত মেনে নিতে পারেনি। ফলে রাহুল গান্ধী বারবার নির্বাচনের আগে ‘পুরোনো বন্ধু’কে ভুলে নোংরা রাজনীতির পথে নেমেছেন।

এতদিন ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের অন্য সব শরিকের মতো আপও কোনও প্রতিবাদ করেনি। তবে কংগ্রেসের তরফ থেকে আক্রমণ এত নক্কারজনক পরিস্থিতিতে চলে গিয়েছে যে এবার মুখ খুলতে বাধ্য দিল্লির শাসকদল। শুধুমাত্র বেইমানের তালিকায় একটি ছবি দিয়ে আপের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে ছেড়ে কথা বলা হবে না এরপর আর। এই তালিকায় কংগ্রেস নেতা অজয় মাকেনও (Ajay Maken) রয়েছেন। তিনিই কেজরিওয়ালকে এক সময়ে ‘অ্যান্টি-ন্যাশানাল’ বলে দাবি করেছিলেন। ছবি ছাপা হয়েছে কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষিতেরও।

আপের বেইমান তালিকায় স্বভাবতই নাম থাকার কথা ছিল বিজেপির প্রথম সারির নেতাদের। সেই মতো তালিকায় সবার আগে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এরপরই রয়েছেন অমিত শাহ (Amit Shah)। সেই সঙ্গে অন্যান্য নেতাদের আগে স্থান পেয়েছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...