Saturday, March 14, 2026

সরকারি হাসপাতালে চিকিৎসকদের সময়ানুবর্তিতা আনতে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

সরকারি হাসপাতালে কাজের সময় অন্য নার্সিংহোমে সময় দেওয়া, হাসপাতালের কাজে কর্মবিরতির ডাক দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে অন্য জায়গায় রোগী দেখা, অস্ত্রোপচার- সরকারি চিকিৎসকদের একাংশের এই বেনিয়ম নজরে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁদের কাজে সময়ানুবর্তিতা আনতে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সরকারি স্বাস্থ্য ক্ষেত্রের ডাক্তাররা নিয়ম মেনে নির্ধারিত সময় ডিউটি করছেন কিনা তা দেখতে কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।

  • রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের আগামী এক মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠানো হয়েছে।
  • স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়মিত সারপ্রাইজ ভিজিট করা হবে বলে জানা গিয়েছে।

আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ-খুনেক ঘটনা থেকে সদ্যe মেদিনীপুর মেডিক্যা ল কলেজের স্যা লাইন কাণ্ড- বারবার সরকারি হাসপাতালে চিকিৎসকদের (Doctor) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, সরকারি চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা নিয়ে মেনে ডিউটি করছেন না। অনেক সরকারি চিকিৎসক (Doctor) হাসপাতালে ডিউটির সময় কোনও বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন। আর জি কর আন্দোলনের সময়ও এই অভিযোগ উঠেছিল। মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুতেও একই অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী স্বয়ং সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ম মেনে আট ঘণ্টা ডিউটি করার নির্দেশ দিয়েছেন। তারপরও বারবার সরকারি হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ রাজ্যেরর স্বাস্থ্যক দফতরের।

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...