Thursday, June 25, 2026

চিকিৎসা পেতে এসে নাবালিকার যৌন হেনস্থা! হিমন্তের অসমে ধামাচাপার চেষ্টা

Date:

Share post:

গুয়াহাটি মেডিক্যাল কলেজে নাবালিকার যৌন হেনস্থার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) প্রশাসনের। চিকিৎসা পেতে এসে নাবালিকার যৌন হেনস্থায় (sexual assault) অভিযুক্ত হাসপাতালেরই কর্মী। এমনকি অভিযোগ জানাতে গেলে প্রাথমিকভাবে পুলিশের গুরুত্ব না দেওয়া ও পরে সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল সুপার (superintendent) নাবালিকার পরিচয় প্রকাশ করে দেয় বলেও অভিযোগ। চাপের মুখে বাধ্য হয়ে ঘটনায় তদন্ত নেমে দুজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ (Assam police)।

এক নাবালিকাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) ইউরোলজি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসে তার পরিবার ১৯ জানুয়ারি। সেখানেই শৌচাগারে গেলে সাফাই কর্মী আব্দুল রশিদ তাকে যৌন হেনস্থা (sexual assault) করে বলে অভিযোগ। পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তদন্ত শুরু করে রশিদকে গ্রেফতার করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে করবী রায়কেও গ্রেফতার করা হয়।

পকসো (POCSO) আইনে নাবালিকার শারীরিক পরীক্ষার পাশাপাশি তার বয়ান রেকর্ডও করা হয়। অন্যদিকে সিসিটিভি-র (CCTV) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। যদিও এরপরেও পুলিশের দাবি, নাবালিকার সঙ্গে অভিযুক্ত রশিদ পূর্ব পরিচিত। এই যুক্তি দেখিয়ে প্রথমেই খারিজ করে দেওয়ার চেষ্টা হয় এই অভিযোগ। গোটা ঘটনা ধামাচাপা দিতে তথ্য প্রমাণ নষ্ট করারও অভিযোগ উঠেছে।

তবে ঘটনাকে লঘু করে দেখাতে তৎপর হিমন্ত প্রশাসন প্রকাশ করে দিয়েছে নাবালিকার পরিচয়। এই অভিযোগে সরব ছাত্র সংগঠনগুলি। অভিযোগ হাসপাতালের সুপার (superintendent) যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাতে প্রকাশ করা হয়েছে নাবালিকার নাম। পুলিশি তদন্তে সুপারের বিরুদ্ধেও পদক্ষেপ দাবি করা হয়েছে পরিবারের তরফে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...