Thursday, June 25, 2026

রঞ্জিতে লজ্জার হার বাংলার, হরিয়ানার কাছে হারল ২৮৪ রানে

Date:

Share post:

রঞ্জিট্রফিতে লজ্জার হার বাংলার। এদিন হরিয়ানার কাছে হারল ২৮৪ রানে। ব্যর্থ গেল সুরজ সিন্ধু জসওয়ালের ৫ উইকেট। জয়ের জন্য বাংলার দরকার ছিল ৩৬৯ রানের। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৫ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। এই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই রঞ্জি থেকে বিদায় নিল বঙ্গ ব্রিগেড।

প্রথম ইনিংসে ১৫৭ রান করে হরিয়ানা । জবাবে ব্যাট করতে নেমে ১২৪ রানে শেষ হয় বাংলার ইনিংস। বাংলার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অভিষেক পোড়েল। ২০ রান করেন সুদীপ ঘরামী। ঋদ্ধিমান সাহা করেন ৮ রান। ২ রান করেন অনুষ্টুপ মজুমদার। হরিয়ানার হয়ে ৬ উইকেট নেন অনুজ ঠাকরাল। ২ উইকেট নেন সুমিত কুমার। ১ টি করে উইকেট নেন অনষলু কাম্বোজ এবং অজিত চ্যাহাল। প্রথম ইনিংসে ৩২ রানে লিড পায় হরিয়ানা।

জবাবে ব্যাট করতে দ্বিতীয় ইনিংসে ৩৩৬ রান করে হরিয়ানা। হরিয়ানার হয়ে দুরন্ত ব্যাটিং করেন হিমাংশু রানা এবং নিশান্ত সিন্ধু। নিশান্ত করেন ৮০ রান। ৭২ রান করেন হিমাংশু। ৩৮ রান করেন লক্ষ্য। বাংলার হয়ে দ্বিতীয় ইনিংসেও দাপুটে বল করেন সুরজ। ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন মহম্মদ কাইফ। ২ উইকেট নেন মুকেশ কুমার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৫ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। বাংলার হয়ে সর্বোচ্চ রান ঋদ্ধিমানের। ২৫ রানে অপরাজিত পাপালি। ২১ রান করেন অঙ্কিত। হরিয়ানার হয়ে ৪ টি করে উইকেট নেন অনষুল কাম্বোজ এবং অনুজ। ২ উইকেট নেন অজিত ।

আরও পড়ুন- সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...