Friday, June 26, 2026

দিল্লির ভোটে নিরাপত্তার দায়িত্বে কেন গুজরাট পুলিশ? কমিশনে অভিযোগ ক্ষুব্ধ কেজরিওয়ালের

Date:

Share post:

দিল্লির ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে গুজরাট-সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনী। যা নিয়ে এবার কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল(arvind kejriwal)। তার অভিযোগ, একদিন আগেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন। আবার অদ্ভুতভাবে সেই কমিশনই এবার দিল্লির ভোটের(Delhi election)জন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনছে।

যদিও এর যুক্তিপূর্ণ জবাব দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। তিনি বলেছেন, নির্বাচন কমিশন দিল্লির ভোটের জন্য অন্যান্য রাজ্য থেকে পুলিশ চেয়েছে। তবে কেজরিওয়াল শুধু কেন গুজরাটের(gujrat )নাম নিলেন? কেজরিওয়ালের উদ্দেশে হর্ষ বলেন, আমি বিস্মিত আপনি নির্বাচন কমিশনের নিয়ম জানেন না দেখে। কমিশন শুধু গুজরাট নয়, বিভিন্ন রাজ্য থেকেই পুলিশ চায়। তাদের অনুরোধেই গুজরাট থেকে আট কোম্পানি এসআরপি বাহিনী পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দিল্লির ভোটে ভিনরাজ্য থেকে ৭০ কোম্পানি পুলিশ এনে মোতায়েন করা হচ্ছে। এর একটা বড় অংশ আসবে গুজরাট থেকে। গুজরাট থেকে আসা পুলিশকর্মীদের পেট্রলিং, খানাতল্লাশি এবং ইভিএমের নিরাপত্তায় ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...