Tuesday, June 23, 2026

গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমণি

Date:

Share post:

গ্রেফতারি পরোয়ানা জারির ২৪ ঘণ্টার মধ্যেই স্বস্তি বাংলাদেশি অভিনেত্রী পরীমণির। ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় ঢাকার (Dhaka) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি। পরীমণির (Parimoni) আইনজীবী নীলাঞ্জনা রিফাত (Nilanjana Rifat) জানান, অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM)।

২০২১-এ সাভারের একটি অভিজাত ক্লাবে ঢুকে পরীমণি ও তাঁর সহযোগীরা মদ্যপান ও শৌচালয় ব্যবহার করেন। অভিযোগ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের। তিনি আরও অভিযোগ করেন, রাত ১টার পর ক্লাব ছাড়ার সময় মাহমুদের কাছে বিনামূল্যে একটি বোতল মদ দেওয়ার জন্য চাপ দেন পরীমণি (Parimoni)। রাজি না হওয়ায় তাঁকে গালিগালাজ করেন এবং তাঁর দিকে গ্লাস ছুড়ে মারেন অভিনেত্রী। মাহমুদের মাথায় ও বুকে আঘাত লাগে। এই ঘটনার তিনবছর পরে ২০২৪ সালের এপ্রিলে পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

ঢাকার সিজেএম আদালত একাধিকবার পরীমণিকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি। রবিবার পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদির জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান অভিনেত্রী। তা মঞ্জুর করেন বিচারক।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...