Sunday, May 17, 2026

গুলেন বারিতে আক্রান্ত হয়ে মৃত্যু বারাসতের দ্বাদশ শ্রেণীর ছাত্রের

Date:

Share post:

জিবিএস স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর ছাত্রের। করোনার পর বিশ্ব স্বাস্থ্যক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে গুলেন বারি সিনড্রোম (GBS)। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। শিশুরাই রোগে দ্রুত সংক্রমিত হচ্ছে। এবার এ রাজ্যে বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে। মৃত কিশোর উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া।

পরিবার সূত্রে জানা যায় কয়েকদিন ধরে গলা ব্যথা, রাতে জ্বর নিয়ে শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাড়ির লোকেরা ভেবেছিলেন হয়তো ঠান্ডা লাগার কারণেই অসুস্থতা। সেইমতো ওষুধও খাওয়ানো হয়েছিল তাঁকে। কিন্তু ২৩ জানুয়ারি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ওই পড়ুয়া গা-হাত-পায়ে অসাড়তা অনুভব করতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তড়িঘড়ি তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical College Hospital) নিয়ে ভর্তি করানো হয়। এরপর অবস্থার গুরুত্ব বুঝে চিকিৎসকরা ওই কিশোরের পরিবারকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলেন। শুক্রবার তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চললেও ছাত্রের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে জিবিএসের উল্লেখ রয়েছে বলে মৃতের পরিবার সূত্রে জানা গেছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...