Monday, April 6, 2026

বন্দুক নিয়ে ভয় দেখানো! গ্রেফতার ডি বাপি বিরিয়ানির মালিক

Date:

Share post:

অস্ত্রের ভয় দেখিয়ে চুক্তি ভেঙে গ্রেফতার মধ্যমগ্রামের প্রসিদ্ধ ডি বাপি বিরিয়ানির (D Bapi Biriyani) মালিককে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার (Madhyagram police station) পুলিশ। চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও ভাড়ার ঘর ছাড়েননি মালিক অনির্বান দাস। বাড়ির মালিক সেই ঘর ছাড়ার দাবি জানালে উল্টে তার উপরই অস্ত্র সহ চড়াও হওয়ার অভিযোগ অনির্বানের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ গ্রেফতার করে বিরিয়ানি ব্যবসায়ীকে।

মধ্যমগ্রাম-সোদপুর রোডের উপর ডি বাপি বিরিয়ানির দোকানটি অবস্থিত। তার গুদাম ভাড়া নিয়েই বিতর্কে মালিক অনির্বান। গুদামের (godown) ভাড়ার ১১ মাসের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় কিছুদিন আগে। চুক্তি বাড়ানো বা ঘর খালি করা নিয়ে তাকে বারবার বলা হলেও অনির্বান গায়ের জোরে ঘর আটকে রেখেছিল বলে অভিযোগ। সোমবার গুদাম (godown) মালিক বিশ্বজিৎ দত্ত ঘর খালি করার কথা বললে তাকে হুমকি দেয় অনির্বান। তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলেও অভিযোগ। সেই সঙ্গে শাসকদলের নাম করে ভয়ও দেখায় ডি বাপি বিরিয়ানির মালিক।

হুমকির পরই মধ্যমগ্রাম থানায় (Madhyamgram police station) অভিযোগ দায়ের করেন গুদাম মালিক। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে গ্রেফতার করা হয় অনির্বান দাসকে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...