Sunday, May 17, 2026

সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার্থে জোড়া প্রকল্প, রাজ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

Date:

Share post:

পরিবেশ রক্ষায় সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলকে বাঁচাতে এবং নদী বাঁধ রক্ষা ও কৃষিজমিতে লবণের মাত্রা কমিয়ে তা চাষের উপযুক্ত করে তোলার জন্য রাজ্য সরকার দুটি প্রকল্প হাতে নিয়েছে। ওই প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি দল রাজ্যে এসেছে। সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখবে প্রতিনিধি দল। তারপর সেচমন্ত্রী মানস ভূঁইয়া সহ দফতরের আধিকারিকদের বৈঠকের কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য সাসটেইনেবল হার্নেসিং ওশান রিসোর্স এন্ড ইকোনমি নামে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ৪ হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্প ছাড়াও নদী বাঁধ রক্ষা ও মাটিতে লবণের পরিমাণ কমাতে ১ হাজার ২৩০ কোটি টাকার আরও একটি প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- সন্দেশখালির গণধর্ষণ কাণ্ডের SIT গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...