Sunday, March 15, 2026

কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু! ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন পাঠাচ্ছে না যোগী সরকার? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে যোগী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন তুলেছে ঘটনাস্থলে কেন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে না কেন্দ্র? কোথায় গেল জাতীয় মানবাধিকার কমিশন? রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের প্রশ্ন, এতবড় ঘটনা, কিন্তু কেন্দ্র বা যোগীপ্রশাসনের এমন রহস্যজনক নীরবতা কেন? বুধবার মধ্যরাত ও বৃহস্পতিবার ভোরে প্রয়াগরাজে কুম্ভ মেলায় যেভাবে পদপিষ্ট হয়েছেন অগণিত পূণ্যার্থী, তা দেখার পরে প্রশ্ন উঠে গিয়েছে কুম্ভ মেলার আয়োজক উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে৷

যোগী সরকার বড় মুখ করে বারবার তাদের পরিকাঠামোর জয়গান করলেও আসলে যে তা ছিল ফাঁকা বুলি, তা প্রমাণ হয়ে গিয়েছে বুধবার মধ্য রাতের দুর্ঘটনাতেই৷ সঠিক কতজন প্রাণ হারিয়েছেন মহাকুম্ভে, তার সংখ্যা জানানো দূরে থাক, আহতের সঠিক সংখ্যাও গোপন করেছে যোগী সরকার৷ নীরব কেন্দ্রও। এই বিন্দুতেই প্রশ্ন তুলেছেন ডেরেক ও ব্রায়ান৷ বৃহস্পতিবার দিল্লিতে ডেরেক ও ব্রায়ান বলেন, আমাদের রাজ্যের গঙ্গাসাগর মেলায় যদি কুম্ভ মেলার মত দুর্ঘটনা ঘটত, হয়তো প্রাণ হারাতেন অগুণতি লোক, তাহলে এতক্ষণে গোটা বিজেপি শিবির ঝাঁপিয়ে পড়তো৷ রাজ্যে এতক্ষণে পৌঁছে যেতেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা৷ গঙ্গাসাগরে পাঠানো হত একাধিক ফ্যাক্ট ফাইন্ডিং টিম৷ কেন যোগীরাজ্যে কোনও ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানো হচ্ছে না? এই প্রসঙ্গেই ডেরেক ও ব্রায়ানের দাবি, বড় মেলার আয়োজন নির্বিঘ্নে কি করে করতে হয়, গঙ্গাসাগর মেলার সাফল আয়োজনের মাধ্যমে তা দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার সরকার।

আরও পড়ুন- জিবি সিন্ড্রোম নিয়ে অযথা গুজব না ছড়ানোর আবেদন চিকিৎসকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...