Saturday, June 27, 2026

দক্ষিণ সুদানের বিমানঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনা, টেকঅফের পরেই ভেঙে পড়লো উড়ান!

Date:

Share post:

আফ্রিকার দক্ষিণ সুদানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান (Plane crash in South Sudan)। টেক অফের কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল বিমান। এক ভারতীয়-সহ অন্তত কুড়িজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইউনিটি প্রদেশের একটি তেলের খনি অঞ্চলের রানওয়ে থেকে রাজধানী জুবার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন পাইলট সহ মোট ২১ জন ছিলেন বিমানে। স্থানীয় সময় সাড়ে দশটা নাগাদ বিমানবন্দর থেকে প্রায় ৫০০ মিটার দূরে প্লেনটি ভেঙে পড়ে। যাত্রীদের মধ্যে ১৬ জন সুদানি, ২ জন চিনা নাগরিক এবং ১জন ভারতীয় ছিলেন। প্রত্যেকেই তৈল ক্ষেত্রের কর্মী বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি সুদানি ইঞ্জিনিয়ার, দ্রুত তাঁকে বেনিতুই স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

-.

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...