Sunday, May 17, 2026

‘২ ব্যাগ মমতা’, বইমেলায় মুখ্যমন্ত্রীর বই নিয়ে আগ্রহ তুঙ্গে

Date:

Share post:

রাজ্য সামলে, প্রশাসনের যাবতীয় কাজ সামলে, দল ও সংগঠন সামলে তিনি সময় বের করে লেখা চালিয়ে যান। রাজনীতি থেকে সমাজনীতি— বিভিন্ন বিষয়ে তাঁর লেখা এখন চাহিদার তুঙ্গে। বইমেলায় তাঁর বই বেস্ট সেলার বললেও অত্যুক্তি হবে না। তিনি লেখক মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর ১৫০-এর বেশি বই একত্রে দুটি ব্যাগে প্যাকেজ করে ফেলেছেন সাংসদ দোলা সেন। এই ব্যাগ দুটিতে মুখ্যমন্ত্রীর লেখা যাবতীয় বই রয়েছে। আগ্রহী পাঠকেরা সেই বই চাইলে দুটি ব্যাগ সমেত এগিয়ে দিচ্ছেন জাগোবাংলা স্টলের কর্মীরা।

মুখ্যমন্ত্রীর নতুন তিন বই-সহ দু’ব্যাগ মমতা’র বেশ ভালই চাহিদা। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে দু’ব্যাগ মমতার চাহিদা বেশি। যেখানে আছে কবিতাবিতান, স্যালুট, স্যালুট-২, লিপিবদ্ধ কিছু কাজ, বাংলায় নির্বাচন ও আমরা, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী নিয়ে তাঁর লেখা বই, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বই, এরকম ১৫০-এর বেশি বই দুটি ব্যাগে একসঙ্গে পাওয়া যাচ্ছে ‘জাগোবাংলা’ স্টলে। বইমেলা শুরু হয়েছে ২৮ জানুয়ারি। দু’দিনের মধ্যেই হু-হু করে বিকোচ্ছে লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের বই। আর এইবারে নতুন এই দু’ব্যাগ মমতা কার্যত নয়া আকর্ষণ হয়ে উঠেছে বইমেলার।

আরও পড়ুন- বইমেলায় প্রকাশ পেল উজ্জ্বল সিনহার কালোদিঘি, উদ্বোধনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...