Friday, April 3, 2026

দুর্ভোগ শিয়ালদহে, তিন দিনে বাতিল ১০৮ ট্রেন!

Date:

Share post:

রেলের কাজের জন্য ফের সমস্যায় নিতে যাত্রীরা। এবার শনি থেকে সোম (১ ফেব্রুয়ারি- ৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাতিল থাকতে চলেছে শিয়ালদহ দক্ষিণ শাখার মোট ১০৮টি ট্রেন। কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিল (Train Cancel) রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

ট্রেন যাত্রায় সমস্যার কিছুতেই কাটছে না। কখনও হাওড়া ডিভিশনে আবার কখনও শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) ট্রেন বাতিল কিংবা রেলের কাজের খবর যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। অথচ এত কিছু করেও সঠিক টাইমে ট্রেনের গন্তব্যে পৌঁছানো কিংবা দুর্ঘটনা বন্ধ হওয়ার কোন নাম নেই। অর্থাৎ যাত্রী ভোগান্তি লেগেই রয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত মোট ৫২ ঘণ্টায় শিয়ালদহ দক্ষিণ শাখায় কিছু ট্রেন বাতিল থাকবে। শনিবার ৫৯ টি ট্রেন বাতিল, রবিতে ৪৯টি। বইমেলা, সরস্বতী পুজোর মধ্যে কেন এভাবে ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে খুব বাড়ছে যাত্রীদের। অনেকের প্রশ্ন রেলের কাজ কি আদৌ কোনদিন শেষ হবে?

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...