Thursday, June 25, 2026

জল্পনার অবসান , নিজের পুরোনো ক্লাব স্যান্টোসেই ফিরছেন নেইমার

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। নিজের পুরোনো ক্লাব স্যান্টোসেই ফিরছেন ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র। সোশাল মিডিয়ায় নিজেই ছোটবেলার ক্লাবে ফেরার কথা ঘোষণা করলেন তিনি। জানালেন, আমার ঘনিষ্ঠরা সিদ্ধান্তটা জানে। আমি স্যান্টোস ফুটবল ক্লাবে সই করতে চলেছি।

বৃহস্পতিবার রাতে সোষ্যাল মিডিয়ায় নেইমার একটি ভিডিও পোস্ট করে বলেন, “ স্যান্টোসে জন্মানো, স্যান্টোসের জন্য বাঁচা এবং স্যান্টোসের সঙ্গে আমৃত্যু যুক্ত থাকার সুযোগ খুব কম মানুষই পায়। আমি নিশ্চিত আগামী বছরগুলির চ্যালেঞ্জ সামলাতে যে ভালোবাসার প্রয়োজন। সেটা আমাকে শুধু স্যান্টোসই দিতে পারবে। আমার ঘনিষ্ঠরা সিদ্ধান্তটা জানে। আমি স্যান্টোস ফুটবল ক্লাবে সই করতে চলেছি। ক্লাব ও সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনও বদলায়নি।“
২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছেন তিনি। ২২৫ ম্যাচে রয়েছে ১৩৬ গোল। তারপর চলে আসেন বার্সেলোনায়। সেখান থেকে প্যারিস সাঁ জাঁ হয়ে চলে যান সৌদির ক্লাব আল হিলালে।

সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে নেইমারকে। নেইমারকে ছেড়ে দেন তারা। ২০২৩-এ পিএসজি থেকে প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু আল হিলালে গত দুই মরশুমের অধিকাংশ সময় চোটের কবলেই কেটে গিয়েছে। পুরনো চোট সারিয়ে ফিরে আসার পরই ফের চোট। যার জেরে আল হিলালে দেড় বছরের কেরিয়ারে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন নেইমার।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে মুম্বই, অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

 

 

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...