Monday, March 16, 2026

প্রায় ১৪ বছর পর বিধানসভায় নতুন আসনে বসবেন জ্যোতিপ্রিয়

Date:

Share post:

প্রায় ১৪ বছর পর বিধানসভায় আসন বদল হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।এত দিন বিধানসভায় যে আসন তার জন্য নির্দিষ্ট ছিল, সেখানে বসতে পারবেন না তিনি। কারণ তিনি প্রাক্তন মন্ত্রী। আপাতত তার জন্য নতুন আসন নির্দিষ্ট করা হয়েছে বিধানসভায়।

জানা গিয়েছে,আগামী বাজেট অধিবেশনে থাকবেন তিনি। ২০১১ সাল থেকে তিনি রাজ্যের পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১০ বছর খাদ্যমন্ত্রী ছিলেন। ২০২১ সালে তিনি বন দফতরের দায়িত্ব পান। এমনকী, হাবড়ার তিন বারের বিধায়ক জ্যোতিপ্রিয়। ২০০১ সাল থেকে তিনি রাজ্য বিধানসভার সদস্য। আগে বিরোধী আসনে বসতেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ট্রেজারি বেঞ্চে তার জায়গা হয়েছিল।

রেশন দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালে তাকে গ্রেফতার করে ইডি। ১৪ মাস জেলবন্দি ছিলেন।গত ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু এখন তার মন্ত্রীত্ব না থাকায় বিধানসভায় পুরনো আসনে বসতে পারবেন না প্রাক্তন খাদ্য এবং বনমন্ত্রী।যদিও জেলমুক্তির পর তাকে বিধানসভার দু’টি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বও দেওয়া হয়েছে। লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং অচিরাচরিত শক্তি দফতরের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেয়েছেন।

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। বর্তমানে জ্যোতিপ্রিয় মন্ত্রী নন ঠিকই, তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক।বিধানসভা সূত্রে জানা গিয়েছে, তার জন্য ট্রেজারি বেঞ্চের কাছে তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষের পাশের আসনটি বরাদ্দ করা হয়েছে।এ বার থেকে ট্রেজারি বেঞ্চের কাছে নতুন আসনে বসবেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...