Thursday, May 14, 2026

বাজেটের আগে নামমাত্র কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম 

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ২০২৪-২৫ অর্থবছর প্রথম বাজেট পেশ (Union Budget today) হবে সংসদে। সকাল এগারোটা থেকে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে আচমকা সামান্য কমলো গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৭ টাকা করে কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।

২০২৪ সালের ডিসেম্বর মাসে একলাফে ৬২ টাকা পেরেছিল বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দাম। যার জেরে ফাস্টফুড সেন্টার থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্টে বেশ কিছু খাবারের দাম বাড়ায় ক্ষুব্ধ হওয়ার সাধারণ মানুষ। এবার বাজেটের ঠিক আগে গ্যাসের দাম সামান্য কমিয়ে মধ্যবিত্তকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে না তো, সাত টাকা দাম কমার খবরে এ প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। যদিও গৃহস্থ বাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেখানে দামের কোনও হেরফের নেই।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...