Tuesday, June 23, 2026

সাতসকালে মহানগরীর প্রাণকেন্দ্রে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকলো ধর্মতলা

Date:

Share post:

ধর্মতলায় (Esplanade) খাবারের দোকানে পাশে আগুন, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। রাস্তার ধারে এই অগ্নিকাণ্ডে যান চলাচল বেশ কিছুটা ব্যাহত হয়েছে বলে খবর।

শনিবার সকালে কলকাতার প্রাণকেন্দ্রে আগুন লাগার ঘটনায় কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে। এমনিতেই এদিন সময়মতো মেট্রো না চলায় সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। তার উপর ধর্মতলার একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে বন্ধ দোকানে (হগ মার্কেটের বিপরীতে) আচমকা আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। পুড়ে ছাই গিয়েছে দোকানের ভিতরে থাকা সামগ্রী। দমকল সঠিক সময় পৌঁছে যাওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে হতাহতের কোনও খবর নেই।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...