Friday, April 24, 2026

নাসার হাত ধরে মহাকাশে পা দেবে শুভাংশু! নয়া ইতিহাস তৈরির পথে ভারত

Date:

Share post:

টানা ৪০ বছর পর মহাকাশে যেতে চলেছেন ভারতীয়। মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhanshu Shukla)। প্রথম ভারতীয় হিসেবে ১৯৮৪ সালে মহাকাশে গিয়েছিলেন উইং কমান্ডার রাকেশ শর্মা (Rakesh Sharma)।

ভারতীয় বায়ুসেনায় কর্মরত শুভাংশু অ্যাক্সিওম ৪(এএক্স-৪) (Aviom-4) নামে অভিযানের পাইলটের দায়িত্বে রয়েছেন। তাঁর সঙ্গে থাকবেন আরও তিন মহাকাশচারী—অভিজ্ঞ মার্কিন মহাকাশচারী ও মিশন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওসুজ উজনানস্কি-উইসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। চলতি বছরে ফ্লোরিডায় নাসার (NASA) কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স (SpaceX) ড্রাগন মহাকাশযানে চড়ে আরও তিন বিদেশি মহাকাশাচারীর সঙ্গে পাড়ি দেবেন শুক্লা। রাকেশ শর্মার মতোই শুভাংশু শুক্লার স্পেস প্যাচেও থাকছে ভারতের পতাকা।

এই মিশনের মাধ্যমেই ইসরোর কোনও মহাকাশচারী প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। সেই কারণে স্বাভাবিকভাবেই ভারতের কাছে এএক্স-৪ খুবই তাৎপর্যপূর্ণ। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা জানিয়েছেন, স্পেস ফ্লাইট ও মাইক্রোগ্রাভিটির অন্যন্য অভিজ্ঞতা হবে। আমি খুবই উত্তেজিত।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...