Monday, May 4, 2026

ঋদ্ধির বিদায় ম্যাচে জয় পেল বাংলা, ম্যাচের সেরা সুরজ

Date:

Share post:

ঋদ্ধিমান সাহার বিদায় ম্যাচে জয় পেল বাংলা। এদিন রঞ্জিট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৩ রানে জয় পেল বঙ্গ ব্রিগেড। ম্যাচের নায়ক হলেন তরুণ তুর্কি সুরজ সিন্ধু জসওয়াল। শতরানের পাশাপাশি আট উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। এটাই ছিল ক্রিকেটার ঋদ্ধির শেষ ম্যাচ। এই ম্যাচ জিতে পাপালিকে উপহার দিতে চেয়েছিল অনুষ্টুপ মজুমদার , সুদীপ চট্টোপাধ্যায়রা, আর সেটাই হল। এদিকে জয় পেলেও রঞ্জি থেকে ছিটকে গেল বাংলা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়েই শেষ বাংলার এ বারের রঞ্জি। গ্রুপে কেরল সাত ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে বঙ্গ শিবির। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট দেখান সুরজ। ১১১ রান করেন তিনি। ৫৫ রান করেন সুমন্ত গুপ্ত। ৫২ রান করেন অভিষেক পোড়েল। পাঞ্জাবের হয়ে ৪ উইকেট নেন গুরনুর। ৩ টি উইকেট নেন সাহিল খান। একটি করে উইকেট নেন আরাধ্য এবং মারকান্ডে। দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব শেষ ১৩৯ রানে। সেই ইনিংসেও চার উইকেট সুরজের। তিনটি উইকেট নেন সুমিত মোহান্ত। এবং দু’টি উইকেট নেন মহম্মদ কাইফ। ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব ১৯১ রান করে। সেই ইনিংসে ৪ উইকেট নেন সুরজ।

এদিকে ঋদ্ধিমান সাহা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, এ বারের রঞ্জি ট্রফি শেষ হলেই তিনি অবসর নেবেন। সেই মত পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল বাংলার। সেই ম্যাচ খেলেই অবসর নিলেন তিনি। এই ম্যাচের প্রথম দিনেই ঋদ্ধিকে সংবর্ধনা দেয় বাংলার ক্রিকেট সংস্থা। দলের তরফে সকলের সই করা জার্সি দেওয়া হয় ঋদ্ধিকে।

আরও পড়ুন- কোন নিয়মে শিবমের জায়গায় হর্ষিত , মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

Related articles

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
109 এগিয়ে
বিজেপি
122 এগিয়ে
কংগ্রেস
5 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে