Sunday, May 10, 2026

ডুববে LIC-র মতো সংস্থা, নির্মলার বিমা নীতিতে তোপ তৃণমূলের

Date:

Share post:

সাধারণ মানুষের উপর বিমায় জিএসটির (GST) বোঝা ২০২৪ সাল থেকেই চাপিয়েছিল মোদি সরকার। এবার সেই বিমাক্ষেত্রকে সম্পূর্ণ বৈদেশিক সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এমনিতেই ১৮ শতাংশ জিএসটি লাগু হওয়ার পরে বিমায় বিমুখ ভারতের অর্থনীতি। এবার দেশীয় বিমা সংস্থার থেকে বেশি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বিদেশি সংস্থাগুলিকে, ১০০ শতাংশ লগ্নির পথ খুলে দিয়ে। কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণার পরই বিমাক্ষেত্রে ষড়যন্ত্রের (conspiracy) আশঙ্কা প্রকাশ রাজ্যের শাসকদল তৃণমূলের।

উপার্যনের উপর বাড়তি চাপ দিয়ে জীবন বা স্বাস্থ্যের বিমায় এমনিতেই মধ্যবিত্তের ঝোঁকার প্রবণতা কম। ২০২৪ অন্তর্বর্তী বাজেটে প্রতিটি বিমাযোগ্য জিনিসে জিএসটি-র (GST) বোঝা চাপিয়ে বাড়তি খরচের বোঝা চাপানো হয় সাধারণ মধ্যবিত্তের উপর। ফলে এক ধাক্কায় এই ক্ষেত্রে বিনিয়োগ কমে যায় গত আর্থিক বর্ষে। এবার গোদের উপর বিষফোঁড়ার মত বিমাক্ষেত্রে ১০০ শতাংশ বৈদেশিক বিনিয়োগের (FDI) পথ খুলে দিলো কেন্দ্রের সরকার।

একদিকে জিএসটির বোঝায় ধুকতে থাকা ভারতীয় বিমা সংস্থা, অন্যদিকে বৈদেশিক বিনিয়োগে (FDI) এই ক্ষেত্রের পরিণতি কী হতে চলেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রধান অর্থ উপদেষ্টা অমিত মিত্রের (Amit Mitra) দাবি, বিমায় ১০০ শতাংশ বৈদেশিক বিনিয়োগের অর্থ সরকারি খাতের সব বিমা সংস্থা, এমনকি এলআইসি-র মতো সংস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। সেই সঙ্গে একগুচ্ছ ভারতের বেসরকারি খাতের সংস্থারও একই পরিণতি। এবারন বিদেশী সংস্থা আসবে ১০০ শতাংশ ক্ষমতা নিয়ে আর সাধারণ মানুষের উপর জিএসটি থাকবে ১৮ শতাংশ। আমরা দাবি জানিয়েছিলাম জিএসটি এই ১৮ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে। কিন্তু কেন্দ্রের সরকার তা খারিজ করে দিয়েছে। এখানেই প্রশ্ন, তাহলে বৈদেশিক বিনিয়োগ (FDI) এনে মানুষের উপর জিএসটির (GST) বোঝা চাপিয়ে কার মুনাফা করার চেষ্টা চলছে। সেখানেই উঠে আসছে ষড়যন্ত্রের (conspiracy) তত্ত্ব।

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...