Friday, April 24, 2026

বাজেটের পরই টাকার দামে রেকর্ড পতন! শেয়ার মার্কেটের সূচকও নিম্নমুখী

Date:

Share post:

টাকার দামে পতন অব্যাহত। শনিবার বাজেট পেশের পর চলতি সপ্তাহের শুরুর দিনই একধাক্কায় টাকার নামল অনেকটা। এই প্রথম মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা ৮৭ টাকা পার করল।

কানাডা, মেক্সিকো এবং চিনা পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই রেকর্ড দাম পড়ল ভারতীয় মুদ্রার। ৬৭ পয়সা কমল টাকার দাম। সোমবার ডলারের নিরিখে টাকার দর ৮৭.২৯-এ এসে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জ শুরু হওয়ার সময়ে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮৭.০০। কিন্তু বেলা বাড়তেই টাকার মূল্য আরও পড়ে ৮৭.২৯তে পৌঁছে যায়।

এদিকে অত্যন্ত খারাপ অবস্থা শেয়ার মার্কেটেরও। আজ বাজার খুলতেই ৭০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। নিফটি-৫০ পড়ে গিয়েছে ৩০০ পয়েন্ট। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, শক্তি, ধাতুর মতো বিভিন্ন সংস্থার শেয়ারের দর নিম্নমুখী। ফলে আবারও বোঝা যাচ্ছে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন লগ্নিকারীরা। তবে শেয়ার মার্কেটে রক্তক্ষরণের জন্য ট্রাম্পের শুল্ক নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের পণ্যে শুল্ক চেপেছে ১০ শতাংশ। কাল, মঙ্গলবার থেকেই তা লাগু হবে।

আরও পড়ুন- হাড় হিম করা ঘটনা, চাষের জমি থেকে উদ্ধার যুবকের মুণ্ডহীন রক্তাক্ত মৃতদেহ

Related articles

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...

ট্রাইব্যুনালের ধীর গতি! নাম নিষ্পত্তিতে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ শীর্ষ আদালতের

ট্রাইবুনালে (Tribunal Delay) নাম নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার শীর্ষ...