Wednesday, April 22, 2026

পুলিশের সাফল্য, অপহরণের দেড় ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে উদ্ধার যুবক: ধৃত ৪

Date:

Share post:

পরিবারের সদস্যদের রীতিমতো শাসিয়ে প্রগতি ময়দান থানা এলাকার এক বাড়ি থেকে এক যুবককে অপহরণের অভিযোগ উঠল। যদিও অপহরণের অভিযোগ জমা পড়ার দেড় ঘণ্টার মধ্যেই অপহৃত যুবককে হাওড়া থেকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকেও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন সঞ্জয় রজক, রাজেশ মল্লিক, সোনু মল্লিক এবং বিশাল যাদব।

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। পুলিশ(kolkata police) সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুর ২টোয় প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা দিলীপ কুমারের বাড়িতে অভিযুক্তরা যান। অভিযোগ, বাড়িতে ঢুকে দিলীপ এবং তার পরিবারের সদস্যদের প্রথমে ধমকানো, শাসানো হয়। তার পর তার পুত্র প্রিন্সকে একটি গাড়িতে তুলে নিয়ে যান অপহরণকারীরা। দিলীপের দাবি, কিছুক্ষণ পরেই তার হোয়াট্‌সঅ্যাপে ভিডিয়ো কল আসে। সেই ভিডিয়ো কল করেছিলেন দিলীপের পুত্র। তিনি জানান যে, সঞ্জয় রজক তাকে কোনও একটি জায়গায় নিয়ে যাচ্ছেন। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলতে পারেননি। তার কিছুক্ষণ পর আবার ফোন আসে। দিলীপের দাবি, ফোনে তাকে বলা হয় যে, ছেলেকে সশরীরে ফিরে পেতে হলে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা নিয়ে কোথায় আসতে হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়।

এরপর দিলীপের কাছ থেকে অভিযোগ পেয়েই তৎপর হয় প্রগতি ময়দান থানার পুলিশ। অভিযুক্ত সঞ্জয় দিলীপকে জানিয়েছিলেন, হাওড়ায় টাকা নিয়ে আসতে হবে। সেই মতো দিলীপকে টাকা নিয়ে যেতে বলে পুলিশ। তার গতিবিধির উপর নজর রেখে পুলিশও হাওড়ায় পৌঁছয়। ওসির নেতৃত্বে পুলিশের দলটি অপহরণকারীদের ধরার জন্য দূর থেকেই নজর রাখছিল। ফোনের ওপার থেকে সঞ্জয়ের নির্দেশ মতো এ গলি-সে গলি হয়ে নির্ধারিত স্থানে পৌঁছন দিলীপ। পুলিশও তাকে ছায়ার মতো অনুসরণ করছিল। দিলীপের কাছ থেকে টাকা নেওয়ার সময়েই অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

 

 

Related articles

মমতাকে সরাতে দাঁত-নখ বের করেছে ‘আতঙ্কিত’ বিজেপি! কেন্দ্রকে কড়া আক্রমণ ব্রাত্যর 

বাংলার ক্ষমতা দখল করতে দিল্লি যে ভাবে মরণপণ লড়াইয়ে নেমেছে, তাকে সরাসরি ‘দাঁত-নখ বের করা আধিপত্যবাদ’ বলে কটাক্ষ...

DA মিলবে এ মাসেই! আটকে রেখেছে কমিশন: মমতা

কমিশন (Election Commission) আটকে রেখেছে ডিএ। কিন্তু চলতি মাসের বেতনের সঙ্গেই ঢুকবে বকেয়া মহার্ঘ ভাতা (DA)। বুধবার আমডাঙার...

ভাইয়ের সঙ্গে সম্পর্কে ভাঙন! নেপথ্যে মাহিকা? মুখ খুললেন পাণ্ডিয়া

সুখের পাণ্ডিয়া পরিবারে ভাঙন! হার্দিক ক্রুণালের(Krunal Pandya )সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে? নেপথ্যে রয়েছে মাহিকা শর্মা? জটিল বিষয় নিয়ে...

বদল নয়, গণতন্ত্রে বদলা চাই: প্রথমদফার প্রচারের আগে স্লোগানে ঝড় তুললেন মমতা

”বদলা নয়, বদল চাই”- স্লোগান তুলেই ২০১১-এ ৩৪ বছরের বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...