Friday, May 8, 2026

বাংলাদেশের হাইকোর্টে ফের খারিজ চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন

Date:

Share post:

অপেক্ষার অবসান হল না।মঙ্গলবার ফের খারিজ হয়ে গেল চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন। অর্থাৎ জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য সরব হয়েছিলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ, তাকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের পুলিশ। ২৬ নভেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে নানাভাবে তাঁকে জেলে আটকে রেখেছে মহম্মদ ইউনূসের সরকার। আজ হাইকোর্টে তার শুনানি হওয়ার কথা ছিল। আর শুনানিতে জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গেল।

এবার মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের হলফনামা তলব করা হয়েছে। গত ২ জানুয়ারি চট্টগ্রামের আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জি ফের খারিজ করে দেওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন। তাঁকে জামিন না দেওয়ার যুক্তি হিসেবে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য ছিল, চিন্ময়কৃষ্ণের নামে দেশদ্রোহিতা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে। পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি। এই অবস্থায় তাকে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হবে।

এদিন সন্ন্যাসীর আইনজীবী দাবি করেছেন, তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার প্রয়োজন।যদিও আইনজীবীর সেই আর্জি গৃহীত হয়নি। তবে মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্ট ইউনূস সরকারের কাছে হলফনামা চেয়ে জানাতে বলেছে যে, কেন চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হবে না। এমনটাই জানিয়েছেন সন্ন্যাসীর আইনজীবী। আগামী ২ সপ্তাহের মধ্যে এই হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...