Thursday, May 14, 2026

ছুটি বিবাদে ছুরি কাণ্ড নিউটাউনে, সহকর্মীদের কোপ সরকারি চাকুরের

Date:

Share post:

নিউটাউনে কারিগরি ভবনের সামনে ছুরি হাতে সরকারি কর্মী। রাস্তায় হেঁটে যেতে যেতে পুলিশকে হুমকি দিতে দেখা গেল অসি সরকার নামে ওই ব্যক্তিকে। ছুটি না পাওয়া নিয়ে বিবাদের জেরে ৪ সহকর্মীদের কোপানোর অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউটাউনের সরকারি কারিগরি ভবন এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

নিউটাউনের কারিগরি ভবনের টেকনিক্যাল বিভাগে কাজ করেন সোদপুরের বাসিন্দা অভিযুক্ত অসি সরকার।সূত্র মারফত জানা যায় তিনি ছুটির সমস্যা নিয়ে বিব্রত ছিলেন। সেই কারণেই চার সহকর্মীদের কোপানোর পর রক্তাক্ত ছুরি হাতে রাস্তায় বেরিয়ে পড়েন এবং পুলিশ তাঁকে আটকালে রীতিমতো হুমকি দিতে দেখা যায় তাঁকে। ঘটনায় আহত হয়েছেন জয়দেব চক্রবর্তী, শেখ সাতাবুল, শান্তনু সাহা, সার্থ লেট নামে চার ব্যক্তি।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...