Wednesday, May 13, 2026

ভৌগলিক কারণে সিনে নির্মাতাদের ‘আদর্শ গন্তব্য’ বাংলা: মত পরিচালক গৌতমের

Date:

Share post:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) সমাপ্তি অধিবেশনে সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্পে বাংলার প্রসার নিয়ে বক্তব্য রাখলেন পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghosh)। তিনি জানান, এদিন ২ ঘণ্টার এক দারুণ সেশন হয়েছে। অভিনেতা দেব (Dev),রুক্মিণী মৈত্র-সহ (Rukmini Moitra)অনেকেই তাঁদের বক্তব্য পেশ করেন।

গৌতম বলেন, “আজকাল ওটিটি প্লাটফর্ম এ ইনভেস্ট হচ্ছে। কিন্তু এর সঙ্গে আমাদের ট্র্যাডিশন ও হেরিটেজকে সংরক্ষণ করে কিছু করা যায় কি না সে চেষ্টাও আমাদের রয়েছে।” পাশাপাশি বাংলার ভৌগলিক অবস্থানের কারণে এ রাজ্য সিনে নির্মাতাদের জন্য আদর্শ জায়গা। তাই এবার বাইরের পরিচালকরা যাতে অনেক বেশি করে এখানে শুটিং করতে পারেন সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

BGBS-এর দ্বিতীয় দিনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জানান, পশ্চিমবঙ্গে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ রয়েছে। অরণ্য সুন্দরী সুন্দরবন থেকে শুরু করে উল্লেখযোগ্য পর্যটন স্থান শুধু যে সিনেমার শুটিং করার জন্য আদর্শ তাই নয় ,পাশাপাশি এই রাজ্য সৃজনশীল অর্থনীতি আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে পারে।তাই রাজ্যের বাইরে থেকে বিনিয়োগ আকর্ষণ করা, শিল্প ও বাণিজ্যের মধ্যে একটি সমন্বয় গড়ে তোলার লক্ষ্যেই এগিয়ে চলেছে এই সম্মেলন। কীভাবে ইউরোপের মতো দেশ থেকেও কো- প্রোডাকশন বাড়ানো যায় তা নিয়ে এবারের সম্মেলনে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে। আগামীতে বাংলা বিনোদন জগতে বিনিয়োগ বৃদ্ধি নিয়েও আশাবাদী তিনি।

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...