Saturday, May 16, 2026

আর জি কর দুর্নীতি মামলায় এখনই সন্দীপের বিরুদ্ধে চার্জগঠন নয়, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) নির্দেশ না দেওয়া পর্যন্ত আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় আপাতত চার্জ গঠন হচ্ছে না। নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কিছুটা স্বস্তি অভিযুক্ত সন্দীপ ঘোষের। এই নির্দেশের ফলে আর জি কর দুর্নীতি মামলাতেও প্রাক্তন অধ্যক্ষের জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা।

এদিন হাই কোর্টে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) আইনজীবী বলেন, CBI অভিযুক্তের বিরুদ্ধে ২০ হাজার পাতার চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিট পড়ার সময়ও পাওয়া যায়নি। তার আগেই চার্জ গঠন করার চেষ্টা চলছে। এতে একজন অভিযুক্তের অধিকার লঙ্ঘন হয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি বাগচী বলেন, ডিসচার্জ পিটিশন দিতে সন্দীপকে (Sandip Ghosh) ৭ দিন সময় দেওয়া হল। সেই পিটিশন জমা দেওয়ার আরও ৭ দিন পরে শুরু হবে আর জি কর আর্থিক দুর্নীতি মামলার বিচার।

এদিনই আর জি কর দুর্নীতি মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। শুক্রবার ফের এই মামলার শুনানি কলকাতা হাই কোর্টে রয়েছে। তবে, এদিনের নির্দেশের পরে ১৫ দিনের মধ্যে তা আর সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...