Thursday, June 25, 2026

মাধ্যমিকের অ্যাডমিট জটিলতা কাটাতে বোর্ডকে দ্রুত পদক্ষেপের নির্দেশ কোর্টের

Date:

Share post:

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। কিন্তু এখনও পর্যন্ত অনেক স্কুলের ছাত্র ছাত্রীরাই অ্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ। পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলের মধ্যেই বাড়ছে উদ্বেগ, ইতিমধ্যেই তাঁরা কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছেন। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)বেঞ্চে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি বলেন অবিলম্বে পোর্টাল খুলে এই সমস্যায় সমাধান করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে (Madhyasiksha Parshad)। এদিন সন্ধে ৬টা থেকেই পোর্টালের মাধ্যমে অ্যাডমিট দেওয়ার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি বলেন, যারা এখনও অ্যাডমিট কার্ড পায়নি, সেই সব স্কুলগুলি পড়ুয়াদের হয়ে আবেদন জানাবে। এনরোলমেন্ট হলে প্রয়োজনে রবিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বোর্ডের অফিসে যেতে হবে স্কুলকে৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট কার্ড। আজই যাতে বোর্ড এই সংক্রান্ত পাবলিক নোটিস নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। এবার থেকে এক একটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পর্ষদের তরফে দাবি, এই পরিবর্তনের ফলে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আরও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করা সম্ভব।

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...