Thursday, June 18, 2026

টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য বিশেষ উপহার রোহিতদের, ভিডিও পোস্ট বিসিসিআই -এর

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি টিম ইন্ডিয়ার। এখনো বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের মুডে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ জয়ের পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। আর এবার ক্রিকেটারদের বাদশাহী আংটি উপহার দিল বোর্ড। রত্নখচিত ওই আংটিতে বিশ্বজয়ের যাবতীয় স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এদিন এমনটাই জানান হয় বিসিসিআই-এর পক্ষ থেকে।

গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসেছিল। তাতে বিশেষ সম্মানে ভূষিত হন সচিন তেন্ডুলকর, যশপ্রীত বুমরাহরা। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বোর্ডের সভাপতি রজার বিনি-সহ আরও অনেকে। ওই ‘নমন’ অনুষ্ঠানেই ক্রিকেটারদের বিশেষ আংটি উপহার দেওয়া হয়। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থদের হাতে ওই বিশেষ আংটি উপহার দেওয়া হয়। যে ভিডিও পোস্ট করে বিসিসিআই।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এদিন বোর্ডের তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখা যায়, বোর্ডের দেওয়া আংটিটি সোনার তৈরি। তাতে হীরেও বসানো রয়েছে। আংটির উপর ‘অশোক চক্র’ খোদাই করা রয়েছে। আংটিগুলিতে প্রত্যেক ক্রিকেটারের নাম লেখা রয়েছে। সঙ্গে রয়েছে জার্সি নম্বরও।

আরও পড়ুন- মেসির হাতে তুলে দেওয়া হল লাল-হলুদ জার্সি, চেন্নাইয়ান ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

Related articles

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...