Saturday, May 23, 2026

ছোটদের ডার্বিতেও দাপট মোহনবাগানের, লাল-হলুদকে হারাল ৪-২ গোলে

Date:

Share post:

বড় হোক বা ছোট, ডার্বিতে দাপট অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারাল ৪-২ গোলে। এদিন কল্যাণীতে অনুর্ধ্ব-১৫ লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ওই ম্যাচে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেছে রাজদীপ পাল। অপর গোলটি রোহিত বর্মনের। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন রোমিত দাস এবং শিশির সরকার।

এদিন প্রথম থেকেই ম্যাচে দাপট দেখায় মোহনবাগান। এক সময় ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন। তবে শেষ দিকে দু’টি গোল শোধ করে ইস্টবেঙ্গল। এদিন অনুর্ধ্ব-১৫ দলের বেশ কয়েকজন ফুটবলার কম থাকায় অনুর্ধ্ব-১৩ দলের ৭ ফুটবলারকে নামাতে হয়েছিল মোহনবাগানের। তবে সি দল নিয়েই দাপট দেখায় সবুজ-মেরুন। সব মিলিয়ে এই মরশুমে ডার্বি ভাগ্য দুর্দান্ত মোহনবাগানের।

এই লিগে আরও একটি ডার্বি হবে ৪ মার্চ। ফিরতি দফার ডার্বিতে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কি খেলবেন বিরাট ? মুখ খুললেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...