Monday, April 13, 2026

BGBS থেকে আসা বিনিয়োগের প্রস্তাবগুলি দ্রুত রূপায়নে কমিটি গড়ল রাজ্য

Date:

Share post:

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আসা বিনিয়োগের প্রস্তাবগুলি দ্রুত রূপায়নের জন্য কমিটি গড়ল রাজ্য সরকার। শিল্প ছাড়াও বিভিন্ন দফতরের মধ্যে নিবিড় সমন্বয় ও নতুন শিল্প গড়তে বিভিন্ন বিভাগের ছাড়পত্র পেতে শিল্পপতিদের যেন কোন অসুবিধা না হয় সেই লক্ষ্যে এই কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব মনোজ পন্থ এর নেতৃত্বে রাজ্য স্তরের এই সমন্বয় কমিটি কাজ করবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ শে গঠিত ১৯ সদস্যের এই স্টেট লেভেল ইনভেসমেন্ট সিনার্জি কমিটি নামে এই কমিটিতে শিল্প ছাড়াও অর্থ, বিদ্যুৎ, পরিবেশ,দমকলের মতো বিভিন্ন দফতরের সচিবদের রাখা হয়েছে। পাশাপাশি পুলিশের শীর্ষ কর্তারাও রয়েছেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মুখ্যসচিবের দফতর থেকে।পাশাপাশি জেলাস্তরেও জেলাশাসকের নেতৃত্বে একটি করে কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিকে রাজ্য কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। উল্লেখ্য পারস্পরিক সমন্বয়ের জন্য এই কমিটি তৈরি গড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচ তারিখে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন- সহযোগী দলগুলির অ্যাজেন্ডা চুরি কংগ্রেসের! দিল্লি জিতে কটাক্ষ মোদির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...