Wednesday, May 13, 2026

বিদায় শীত! ফের বাড়ছে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

শীত চলে যাওয়ার পূর্বাভাস দিয়েও বসন্তের আগমনে দেরি। নতুন করে হিমেল হাওয়া আর তাপমাত্রার পতনে ফের একবার খুশি হয়েছিল কলকাতাবাসী। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে সেই আনন্দ ক্ষণস্থায়ী। এবার তাপমাত্রা (temperature) বাড়ার (increase) মধ্যে দিয়ে পাকাপাকিভাবে শীত চলে যাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যেভাবে তাপমাত্রার পতন হচ্ছে তা সোমবার পর্যন্ত জারি থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা হবে উর্ধ্বমুখী (increase)। সেইসঙ্গে থাকবে কুয়াশার (fog) দাপট। দক্ষিণের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপমাত্রা বাড়ার পূর্বাভাসের সঙ্গে সঙ্গে রয়েছে বৃষ্টির (rain) পূর্বাভাসও। তবে দক্ষিণে নয়, উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকবে।

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...