Friday, March 13, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ে ভারতের সঙ্গে এই দেশকেও এগিয়ে রাখলেন অশ্বিন

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্টে ভারতকে ট্রফি জয়ের অন্যতম সেরা দাবিদার মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তবে অশ্বিনের শুধু ভারত নয়, এই ট্রফি জয়ের দৌঁড়ে আছে নিউজিল্যান্ড ও।

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “ ভারত বাড়তি সুবিধা পাবে। কারণ ওরা সব ম্যাচ দুবাইয়ে খেলবে। বাকিদের মতো বিভিন্ন মাঠে ওদের খেলতে হবে না। একটাই মাঠে খেলায় চেনা পরিবেশে খেলতে পারবে ওরা। ভারতের বিরুদ্ধে বাকিদের সমস্যা হবে ।“ এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ নিউজিল্যান্ডের দলে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের মাটিতে ওদের হারিয়েছে নিউজিল্যান্ড। ওদের স্পিনারেরা ভাল বল করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে খেলার সুবিধা ওরা পাবে। আমার তো মনে হয় ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দ্বিতীয় বড় দাবিদার নিউজিল্যান্ড।“

তবে এক্ষেত্রে অশ্বিন পিছিয়ে রেখেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে। যদিও তার যুক্তি দিয়েছেন অশ্বিন। তিনি বলেন, “ অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা পাঁচ জন ক্রিকেটারকে পাবে না। ফলে দলে অনেক পরিবর্তন হবে। বোঝাপড়াতে সমস্যা হতে পারে। তাই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ওদের কম। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে খেলছে ঠিকই। কিন্তু ওরা যদি পাকিস্তানের মাটিতে খেলত তাহলে ভাল করত। চ্যাম্পিয়ন্স ট্রফি তো পাকিস্তানে হবে। সেটা ইংল্যান্ডকে বুঝতে হত।“

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ, প্রথমে ব্যাট করে ৩০৪ রান ইংরেজদের, তিন উইকেট জাড্ডুর

spot_img

Related articles

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...